সীমিত সম্পদের দেশে সরকারের একার পক্ষে ১৬ কোটি মানুষের সেবা নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় সবচাইতে সমৃদ্ধ রাষ্ট্রে উন্নীত হবে। স্বাস্থ্যসহ বিভিন্ন আর্থ সামাজিক খাতে বর্তমান সরকারের সাফল্যের কারণে ২০১৯ সালেও জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে।’
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শিগগিরই আইসিইউ চালু করা হবে বলে জানিয়ে নাসিম বলেন, ‘ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি এসে গেছে। অবকাঠামোগত কাজও দ্রুত শেষ হয়ে যাবে।’ পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। এসময় তিনি চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কেও খোঁজ নেন।
এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ব্রি. জে. খন্দকার শহীদুল গনি, অধিদফতরের পরিচালক (হাসপাতাল) সাইদুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে দীর্ঘ মানববন্ধনে আলেমরা
- সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল, নির্বাহী পরিচালক কামরুল
/জেএ/এমও/