বক্তারা বলেন, ‘সোসাইটি অফ ক্লিনিক্যাল প্যাথলজিস্টের (এসসিপি) মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষ জনবল তৈরিসহ উন্নত ল্যাবরেটরি সার্ভিস প্রদান করা। সঠিক ও দক্ষ জনশক্তি গড়ে তুলে চিকিৎসা বিজ্ঞানের এ শাখাকে আধুনিকায়ন, যুগোপযোগী এবং অর্থবহ করে তোলা হবে।’
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘বাংলাদেশের সরকারি হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন দেশের অনেক মানুষ রোগ নির্ণয়ের জন্য যাচ্ছেন। বিশেষজ্ঞ ক্লিনিক্যাল প্যাথলজিস্টের অভাবে অনেক ক্ষেত্রেই রোগীরা সঠিক রিপোর্ট পাচ্ছেন না।’
মানসম্পন্ন পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন দক্ষ বিশেষজ্ঞ, তাই প্রতিটি উপজেলা, জেলা হাসপাতালগুলো দক্ষ জনশক্তি প্রেরণের জন্য প্রস্তাবিত ২৪টি জেলায় কনসালট্যান্ট পদ সৃষ্টি করা দরকার বলেও মন্তব্য করেন তারা।
সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ এন নাসিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ অন্যরা।
/জেএ/এমও/