তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের এ টু আই প্রকল্পের আওতায় আমরা এই পুরস্কার ঘোষণার উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ নেওয়ার পর থেকে আমাদের কর্মীদের কাজের উৎসাহ বেড়ে গেছে। ভবিষ্যতে আমরা সব ক্যাটাগরিতেই পুরস্কার দেওয়ার চেষ্টা করবো।’
ইনস্টিটিউটের একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘আমরা এটা শুরু করেছি। ধীরে ধীরে দেশের সব সরকারি হাসপাতালে এই উদ্যোগ নেওয়া হবে বলে আমাদের বিশ্বাস।’
এই পুরস্কার প্রদানের পরামর্শদাতা ডা. মো. হেলাল উদ্দিন বলেন, ‘এই পুরস্কারও এক ধরনের উৎসাহ সৃষ্টি করে। কারণ পুরস্কার পাওয়ার পর প্রত্যেকের বেশি বেশি কাজ করার তাগিদ তৈরি হয়।’
এর আগে জানুয়ারি মাসে ডক্টর অব দ্য মান্থ নির্বাচিত হয়েছিলেন ডা. আব্দুল্লাহ আল মামুন, ফেব্রুয়ারিতে ডা. ফাতেমা জোহরা, নার্স স্বপ্না আক্তার ও পরিচ্ছন্নতা কর্মী হালিমা আক্তার নির্বাচিত হন।