শনিবার (১২ মে)বিশ্ব নার্স দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে বিএসএমএমইউ’র বি ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সেবা তত্ত্বাবধায়ক শান্তনা রানী দাস ও অতিরিক্ত সেবা তত্ত্বাবধায়ক হালিমা বেগমসহ অন্যান্য নার্সরা।
পরে একটি র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া,উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ,উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও, সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া,চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম প্রমুখ।