শোক দিবসে বিএসএমএমইউয়ে ৩ হাজার ৫২৩ রোগীকে বিনামূল্যে চিকিৎসা





বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন কনক কান্তি বড়ুয়াজাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিন হাজার ৫২৩ রোগীকে নানা পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বহির্ভিবিভাগে এই চিকিৎসাসেবা কার্যক্রম চলে। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
চিকিৎসকদের টিমের কয়েকজনবিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, তিন হাজার ৫২৩ রোগীর মধ্যে মেডিসিন অনুষদ ও শিশু অনুষদে এক হাজার ৯১২ জন, সার্জারি অনুষদে এক হাজার ৪০৫ জন এবং দন্ত অনুষদে ২০৬ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি বিনামূল্যে বায়োকেমিস্ট্রি বিভাগ, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ, ভাইরোলজি বিভাগ, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগ, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ, কার্ডিওলজি বিভাগ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ-এ পরীক্ষা করা হয়েছে।
জানা যায়, ৫৩ জন অধ্যাপক, ৪৯ জন সহযোগী অধ্যাপক, ২৪ জন সহকারী অধ্যাপক, ১১ জন কনসালট্যান্ট, ১২৫ জন মেডিক্যাল অফিসার ও রেসিডেন্ট চিকিৎসক, ৫৫ জন নার্স, পাঁচ জন টেকনোলজিস্ট, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত পাঁচটি বিভাগের ১০০ জনসহ মোট ৫০০ জনের একটি টিম এই কর্মসূচিতে অংশ নেয়।