উহানফেরতদের অভিভাবকের সঙ্গে কথা বলবে আইইডিসিআর

আইইডিসিআরের সংবাদ সম্মেলনে আয়োজকরাউহানফেরত বাংলাদেশিদের অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।  আগামীকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)  বিকাল তিনটায় অনুষ্ঠিত অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য  আইইডিসিআর সংশ্লিষ্ট অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) আইইডিসিআরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।

আইইডিসিআর পরিচালক জানান, এখন পর্যন্ত চীন থেকে দেশে ফিরেছেন সাত হাজার ২৮৪ জন। এরমধ্যে বিমানবন্দরে সন্দেহজনকভাবে কাউকে শনাক্ত করা হয়নি। আইইডিসিআরের হটলাইন নম্বরে নতুন করোনা ভাইরাস নিয়ে কল এসেছে ৬৭৬ টি। এ পর্যন্ত তারা মোট ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলেও এখন পর্যন্ত কেউ করোনা ভাইরাসে  কেউ আক্রান্ত হননি।

সংবাদ সম্মেলনে  আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী, আইইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর প্রমুখ।