তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আগে একজন তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি সহকারী পরিচালক পর্যায়ের, তিনিও আছেন। নতুন করে এবারে সেখানে একজন পরিচালক নিয়োগ দেওয়া হলো। হাসপাতালের কার্যক্রম ভালো মতো পরিচালনা করার জন্য নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সারওয়ার উল আলম।