শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। রবিবার (১৪ জুন) সন্ধ্যায় উত্তম কুমার বড়ুয়া নিজেই বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘নিজের করোনার বিষয়টি আগেই জানতে পেরেছিলাম। গত ৯ দিন ধরে করোনাতে আক্রান্ত হয়েছি। তবে আজই হাসপাতালে ভর্তি হয়েছি। এমনিতে শরীরের অবস্থা ভালো।’
প্রসঙ্গত, এর আগে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রায় ১০০ জন করোনাতে আক্রান্ত হন। তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় হাসপাতালে কাজে যোগ দিয়েছেন।