ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৫২ জন। আর গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা এখন ৩১৫ জন।
রবিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ২৬২ জন এবং ঢাকার বাইরে ৫৩ জন আছেন।
সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ১ হাজার ২৮০ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছে এক হাজার ১৩১ জন। বাকি ১৪৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ১১ হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪৮১ জন।