গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৭ জন। এ সময়ে করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক ৩২ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে করোনায় একাধিক রোগী শনাক্ত হয়েছে দুই জেলায়। এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ২৬ জেলায় আর নতুন করে কেউ শনাক্ত হয়নি ৩৬ জেলায়।
অধিদফতরের তথ্যানুযায়ী, একাধিক রোগী শনাক্ত ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলা আর গাজীপুর।
যে ৩৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়নি সেগুলো হলো- ঢাকা বিভাগের গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল; ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও জামালপুর; চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর; রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট; রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড় ও নীলফামারী; খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা; বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ।
৬ জেলায় ৭ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন তিনজন। বাকি চারজনের মধ্যে রংপুর বিভাগে দুজন আর খুলনা ও সিলেট বিভাগের আছেন একজন করে। সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে পাঁচজনের। বাকি দুজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।
ঢাকা বিভাগের তিনজনের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় দুজন আর গোপালগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে একজনের। বাকি চারজনের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলায় দুজন, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় একজন ও সিলেট বিভাগের সিলেট জেলায় একজনের মৃত্যু হয়েছে।
অর্থাৎ দেশের ৬৪ জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। বাকি ৫৮ জেলায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।