ডেঙ্গু আক্রান্ত আরও ১০৩ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৯৮ জন এবং ঢাকার বাইরে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন ৯৬ জন। এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৮৯ জন।

শুক্রবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৬৫ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকায় আছেন ৫৪৩ জন, আর বাকি ১২২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২৫ হাজার ৩৪৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৫৮৩ জন।