গণটিকার আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএসসিসি’র ৫৪টি ওয়ার্ড থেকে একদিনে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৯ হাজার ১৪২ জন। মঙ্গলবার (২৩ নভেম্বর) ডিএনসিসি’র ১০টি অঞ্চলের কেন্দ্র থেকে এই টিকা গ্রহণ করেন তারা। ডিএনসিসি’র স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
ডিএসসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদুল হক জানান, মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম বিকাল পর্যন্ত চলে। এতে অঞ্চল-১-এ ১১৯ জন পুরুষ ও ৮০ জন নারী; অঞ্চল-২-এ ৯টি কেন্দ্রে এক হাজার ৯৯১ জন পুরুষ ও এক হাজার ৭৮২ জন নারী, অঞ্চল-৩-এর ১০টি কেন্দ্রে এক হাজার ৭৯১ জন পুরুষ ও এক হাজার ৮৮৪ জন নারী, অঞ্চল-৪-এর ৭টি কেন্দ্রে ৮৫৭ জন পুরুষ ও ৭৪৬ জন নারী টিকা নিয়েছেন।
এছাড়া অঞ্চল-৫-এর ৯টি কেন্দ্রে এক হাজার ১৯৭ জন পুরুষ ও এক হাজার ১৬৪ জন নারী, অঞ্চল-৬-এর চারটি কেন্দ্রে ৭৪২ জন পুরুষ ও ৭৪৮ জন নারী, অঞ্চল-৭-এর ৪টি কেন্দ্রে ৭৯৭ জন পুরুষ ও ৯৮৩ জন নারী, অঞ্চল-৮-এর ৩টি কেন্দ্রে ৪৬৮ জন পুরুষ ও ৬২৬ জন নারী, অঞ্চল-৯-এর ৩টি কেন্দ্রে ৫৬৩ জন পুরুষ ও ৬৩৭ জন নারী এবং অঞ্চল-১০-এর ৪টি কেন্দ্রে ৯৩৮ জন পুরুষ ও এক হাজার ২৯ জন নারীসহ মোট ৫৪টি ওয়ার্ডের ৫৫টি কেন্দ্র থেকে ১৯ হাজার ১৪২ জন নারী ও পুরুষ টিকা গ্রহণ করেছেন।