আরও ৫৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি  

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৪৩ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।

সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন মোট ২৬৮ জন। এদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ১৯২ জন, আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে আছেন ৭৬ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার ৬৬০ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ২৯৪ জন।

কন্ট্রোল ‍রুমের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৯৮ জন।