একদিনে শনাক্ত ২৯৫ জন, মৃত্যু ৩

করোনায় পর পর দুই দিন তিন শতাধিক রোগী শনাক্তের পর আজ সেটা কমে দাঁড়িয়েছে তিনশ’র কাছাকাছি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (১৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১৪ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৯৫ জন। এ সময়ে করোনায় মারা গেছেন তিন জন।

অধিদফতর জানায়, নতুন শনাক্ত ২৯৫ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার পাঁচ জন, মঙ্গলবার পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৭৭৩টি, আর পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৮৭০টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৮৯ হাজার ৭৪৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ লাখ ৭৫ হাজার ৩৬২টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ২৯ শতাংশ, আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।