ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা দুজন। তাদের দুজনই ঢাকার। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ৪ জন, একজন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১২৫ জন।