দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাপা সিরাপ বিক্রি বন্ধের কথা বলেছিল বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। তবে সোমবার (১৪ মার্চ) সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু কাউছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিশুদের জন্য নাপা সিরাপ বিক্রিতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়।
নাপা সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নিএ অবস্থায় জনস্বার্থের কথা বিবেচনা করে নাপা সিরাপসহ অন্যান্য সব নিারপদ পণ্য বিক্রির অনুরোধ জানিয়েছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।