গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন ৫৯ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ১৩১ জন এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জন।
বৃহস্পতিবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ১৫ শতাংশ শনাক্তের কথা জানায় অধিদফতর।
এ দিন সুস্থ হয়েছেন ১৪৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৯২০ জন।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ১২৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১৫০টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৯ শতাংশ শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।