তিন জনের মৃত্যু, শনাক্ত ৩৬৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩ জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৩৬৫ জন।  এর আগে গতকাল শনাক্ত ছিল ৩৪৯ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৯১ জন এবং শনাক্ত ২০ লাখ ৫ হাজার ২৫৭ জন। রবিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৫৫ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৬৮ জন, এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৭৫৫টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭২০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৮ হাজার ৬৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত ১৩ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৮৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে  দুজন পুরুষ ও একজন নারী।