দুজনের মৃত্যু, শনাক্ত ২৭৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দুজন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ২৭৮ জন।  এর আগে গতকাল শনাক্ত ছিল ৩৭৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩০০ জন এবং শনাক্ত ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জন। বৃহস্পতিবার (৪ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ।  এদিন সুস্থ হয়েছেন ৭৪১  জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৪০৯টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪০৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তে হার ৫ দশমিক ১৪ শতাংশ, এখন পর্যন্ত ১৩ দশমিক ৭২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৯৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী একজন পুরুষ ও একজন নারী।