একজনের মৃত্যু, শনাক্ত ২১২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ১৭০ জন।  এর আগে গতকাল শনাক্ত ছিল ২১২ জন।  এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩১৫, শনাক্ত ২০ লাখ ৯ হাজার ৬০৪ জন। বৃহস্পতিবার (১৮ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৫২ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ৩৩৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৫৯টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮২৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৭৬  টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৫২ শতাংশ, এখন পর্যন্ত শনাক্ত ১৩ দশমিক ৬৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।