২৪ ঘণ্টায় শনাক্ত ১০০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, শনাক্ত হয়েছেন ১০০ জন।  এর আগে গতকাল শনাক্ত ছিল ৯৩ জন।  এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩১৫ জন, শনাক্ত ২০ লাখ ৯ হাজার ৭৯৭। শনিবার (২০ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ২৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২২৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২৬৫টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ২০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।