ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৮ জন। তাদের মধ্যে ৬৭ জনই ঢাকার এবং ঢাকার বাইরের একজন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন।
শুক্রবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ৪৪১ জন, আর বাকি ১০০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত (২৬ আগস্ট) ৫ হাজার ১৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ৬২৫ জন।