২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, তবে এ সময় শনাক্ত হয়েছেন ২৪৩ জন। রবিবার   শনাক্ত ছিল ২১৭ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন এবং মোট শনাক্ত ২০ লাখ ১১ হাজার ৫৬০ জন। সোমবার (২৯ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১২৫টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ২৭৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ১৯১টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১২৫টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৩৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও  জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৪ দশমিক ৭৪ শতাংশ এবং এপর্যন্ত ১৩ দশমিক ৬৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ২৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।