ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। এসময়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৩৭ জন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

তাদের মধ্যে ৩০৬ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১৩১ জন। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৮ জন, যার মধ্যে ২ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন।    আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার  ৬৯৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫২৯ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ১৮৩ জন, আর বাকি ৩৪৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৮৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১১ হাজার ২৯৮ জন।