ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৪৪ জন এবং মারা গেছেন দুজন। বুধবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৭০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৭৪ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৫৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ১৫৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ৬০১ জন, বাকি ৫৫৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৮ হাজার ৬৪৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৪২৭ জন।