ডেঙ্গুতে আরও এক মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৩৪ জন এবং মারা গেছেন একজন। রবিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৪১ জন ঢাকার এবং বাইরের ৯৩ জন। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৭৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৩৪৮ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে এক হাজার ৭৬৫ জন। বাকি ৫৮৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ১৫৩ জন।