ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯০০ জন এবং মারা গেছেন ৩ জন। চলতি বছর এর আগে একদিনে ৮৫৭ জন রোগী ভর্তি হয়েছিলেন। অক্টোবর মাসের ১৮ দিনে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৪৬ জন।
মঙ্গলবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এ বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫২৮ জন এবং ঢাকার বাইরের ৩৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর অক্টোবর মাসের ১৭ দিনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৪৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ২২৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ২ হাজার ১৪৮ জন, আর বাকি ১ হাজার ৭৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ হাজার ৯৩৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৩ হাজার ৬১২ জন।
ছবি: সাজ্জাদ হোসেন