ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ১৬১ জন। এদিকে গত এক দিনে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৮২ জন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৯৮ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৩৮৪ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৬৭৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে দুই হাজার ২৭৬ জন। আর বাকি এক হাজার ৪০০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪০ হাজার ৯৮৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ১৪৬ জন।