ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭৭ জনে। সোমবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এই হিসাব জানা যায়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৭৫ জন। তাদের মধ্যে ৪৯৭ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৩৭৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ২৭০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ৯৮০ জন। আর বাকি এক হাজার ৩৯০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৯৮২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪০ হাজার ৫৩৫ জন।
আরও পড়ুন- ডেঙ্গুতে মানুষ মারা গেলেও মশা কি মরছে?