করোনায় সিলেটে একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ২৩ জন। করোনায় এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪৪০ জন। শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ১২৫ জন।

শনিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দীর্ঘদিন এই হার এক শতাংশের নিচে অবস্থান করছিল। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৮২১টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৮২১টি। এখন পর্যন্ত এক কোটি ৫১ লাখ ৭১ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ২৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৪৩ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৫৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

মৃত্যুবরণকারী একজন পুরুষ। তিনি সিলেটে অবস্থান করছিলেন।