সারা দেশে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৯০ জন রোগী। এরমধ্যে ঢাকার বাইরের ৮২৮ জন। বাকি সবাই ঢাকার। রাজধানীর দুই সিটি করপোরেশনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২৫৬২ জন।
মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী জানান, এ বছর ডেঙ্গু আক্রান্তের দিক থেকে ঢাকার পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে ৪০০ জন রোগী শনাক্ত হয়েছে।
সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। তাদের অধিকাংশই মারা গেছে ডেঙ্গু শক ও হোমোরেজিক জ্বরে।
জাহিদ মালেক বলেন, ডেঙ্গুর প্রকোপ এখনও কমেনি, সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে।