ডেঙ্গুতে আরও এক মৃত্যু, নতুন ভর্তি ৩৬৯ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৬৯ জন। এ সময় এক জন মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৭৮ জন ঢাকার এবং ৯১ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৩৫৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ৪৯ জন। বাকি ৩০৮ জন অন্যান্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ছয় হাজার ২৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চার হাজার ৮৯৭ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন।