ডেঙ্গুতে আরও দুই মৃত্যু 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৫২ জন। এই সময়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫০৯ জন। রবিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২২৪ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৮৮ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৯৬৬ জন। আর বাকি ৪২২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৭৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৭ হাজার ৩১৭ জন।