করোনায় আরেক জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো‍ ২৯ হাজার ৪৭৭। এই সময়ে নতুন করে আরও সংক্রমিত শনাক্ত হয়েছেন ২২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৪৫ হাজার ৪০৮।

রবিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে শনাক্তের হার ১ দশমিক ০৪ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৯০৩ জন।

করোনা মৃত ব্যক্তি পুরুষ উল্লেখ করে অধিদফতর আরও জানায়, তার বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ময়মনসিংহে অবস্থান করছিলেন।