ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৬৫৭ জনের। এই সময়ের মধ্যে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৭৮২ জন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯৫১ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১ হাজার ৮৩১ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ১৩২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৪ হাজার ৪৯ জন, আর বাকি ৫ হাজার ৮৩ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।
এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১২৭ জন।