ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১ হাজার ৬৮৮ জন মারা গেলেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৯৬ জন। এর মধ্যে ৪০ জন ঢাকার। অন্যান্য বিভাগের ১৫৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৪৩৩ জন। বাকি ৯০৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ৬৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬৪৬ জন।