ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২০ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২৭ জনের। বুধবার (২০ নভেম্বর ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ১৫৪ জন। 

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ১ হাজার ৬২৭ জন। বাকি ২ হাজার ৩৮৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।