বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা নাম আরাফাত (১২)। রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তারেক রেজা।
তিনি জানান, ঢাকা সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) ইন্তেকাল করেছেন। সোমবার বিকালে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তারেক জানান, শিশু আরাফাতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু গত একমাস যাবৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর আগেও তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এক পর্যায়ে তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক গত এক সপ্তাহ টানা দৌড়ঝাপের পর আগামী ২৪ ডিসেম্বর আরাফাতের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।