স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গতকাল সকাল ৮টা থেকে আজ (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন ৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
একই সময়ে দেশব্যাপী হাসপাতালগুলোতে হামের মতো উপসর্গ নিয়ে ১,১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬৮ জনের শরীরে পরীক্ষাগারে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
চলতি বছর বাংলাদেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ২৩ জন শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৪৪ জন শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে পরীক্ষাগারে নমুনা পরীক্ষার মাধ্যমে মোট ২,৪০৯ জনের হাম শনাক্ত হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, দেশব্যাপী মোট ১৩,৪৯৭ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬,৬০৯ জন রোগী ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।