বাংলাদেশ সরকারকে মার্কিন নির্মিত ৬ লাখ জিনএক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং ১১ হাজার পেডিয়াট্রিক টিবি ওষুধ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের হাতে এ অনুদান তুলে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় উপস্থিত ছিলেন এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শ্যামলীতে অবস্থিত ২৫০ বেড টিবি হাসপাতালে এ অনুদান হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুদানটি গুরুতর সরবরাহ ঘাটতির বিষয়টি সামনে এনে দ্বিপক্ষীয় স্বাস্থ্য অংশীদারিত্ব সম্প্রসারণে মার্কিন সরকারের নতুন পাঁচ বছরের কাঠামোর অধীনে বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকেও তুলে ধরে।