ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯৫ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার ৫ আগস্ট সকাল ৮ট পর্যন্ত) ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৫ জন। তবে এ সময়ের মধ্যে এই রোগে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ১২ জন এবং বরিশালে বিভাগে ১৫ জন রয়েছেন। এছাড়া অন্য বিভাগে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪০৯ জন। তাদের মধ্যে ১৬ হাজার ৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ১ হাজার ২৮১ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছেন ৫৯ জন।