২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের, হাসপাতালে ভর্তি ৭৫০

বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮ পর্যন্ত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫০ জন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, খুলনা বিভাগে ১৭৩ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগের ১২১ জন এবং  সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ (২০ আগস্ট) পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ২২ জন। এদের মধ্যে ২৫ হাজার ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে হাসপাতালে এক হাজার ৯১২ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৭৭ জন।