দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৯ জন।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৪ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২১৭ জন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৫৯ জন।
গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জনের। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের।