একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো তিনজনের, নতুন ভর্তি ১২৯৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর)সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২১ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, চট্টগ্রাম বিভাগে ২১৯  জন, খুলনা বিভাগে ১৪৭ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগের ১৫৯ জন এবং সিলেট বিভাগে ২ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়,চলতি বছরের শুরু থেকে আজ  পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন  ১ লাখ ১৯ হাজার ৮০১ জন। এদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ২৩ জন। এছাড়া এ সময়ের মধ্যে মারা গেছেন ৩৭১ জন।