২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারালেন ৩ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। 

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭২১ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৭৫ জন, খুলনা বিভাগে ১৬১ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন, রংপুর বিভাগে ৪৩ জন এবং বরিশাল বিভাগের ১৪৩ জন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ের মধ্যে সিলেট বিভাগে নতুন কেউ আক্রান্ত হয়নি। 

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন। এদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৭৭৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এ সময়ের মধ্যে মারা গেছেন ৪৫৫ জন।