দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৬ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিন জনের দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের।