৫৪ জেলায় নতুন শনাক্ত নেই

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন। দেশে মহামারি শুরুর বছরে অর্থাৎ, ২০২০ সালের ৫ এপ্রিলের পর থেকে এটিই সর্বনিম্ন শনাক্ত। সেদিন ১৮ জন শনাক্তের তথ্য জানিয়েছিল অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর তথ্য মতে, শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে এক জেলায়। ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছে ১৭ জন।

এছাড়া, ৯ জেলায় শনাক্ত হয়েছে এক অঙ্কের রোগী। এগুলো হলো—ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর ও সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা।

এছাড়া দেশের বাকী ৫৪ জেলায় এ সময় নতুন করে কেউ করোনায় শনাক্ত হয়নি।