গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ১ হাজার ১০৪ জন। গতকাল শনাক্ত ছিল ৮৭৮ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৫০ জন এবং শনাক্ত ১৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জন।
বুধবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৭ নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন এক হাজার ২৪২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ২৯ হাজার ২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ২০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৫২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী ১ জন নারী। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকায় অবস্থান করছিলেন।