গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২১৪ জন। গতকাল শনাক্ত ছিল ১৭২ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩২৩ জন এবং শনাক্ত ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জন।
বুধবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ আগস্ট একই ব্যক্তির নাম দুইবার আসায় মৃত্যুর সংখ্যা একজন বেশি দেখানো হয়েছিল। স্বাস্থ্য অধিদফতর দুঃখ প্রকাশ করে সেই সংখ্যা সমন্বয় করেছে।
এদিন সুস্থ হয়েছেন ২৮২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৩৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১১৫টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৫১ হাজার ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ২০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী ১ জন পুরুষ এবং তিনি খুলনায় অবস্থান করছিলেন।