গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছেন ১০৩ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৫১ জন এবং শনাক্ত ২০ লাখ ৪০ হাজার ১৪ জন।
বুধবার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ দিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ২১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৪৬৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ২৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৫৫টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।